ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ১০:২০ দুপুর

কিশোরী অপহরণের ১৩ বছর পর তিন যুবকের ১৪ বছর কারাদণ্ড

কিশোরী অপহরণের ১৩ বছর পর তিন যুবকের ১৪ বছর কারাদণ্ড

কিশোরীকে অপহরণের ঘটনার ১৩ বছর পর তিন যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল সোমবার (১৮ আগস্ট) বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খাঁনের আদালতে এ রায় ঘোষণা করা হয়। আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ জুন সকালে ফেনীর গার্লস ক্যাডেট কলেজের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ফেনী মডেল থানায় কিশোরীর বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে আবু তৈয়ব নামে এক যুবকের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। ফেনী মডেল থানার এসআই আবদুস সালাম ২২ অক্টোবর মামলাটি তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আসামিরা হলেন- উত্তর শিবপুর গ্রামের পণ্ডিত বাড়ির সেলিম জাহাঙ্গীরের ছেলে তৈয়ব উল্লাহ (২২), একই গ্রামের ছায়েদুল হকের ছেলে সবুজ (২৪), সামছুল হক মৌলভি বাড়ির আবদুল হক মোয়াজ্জেমের ছেলে শহীদুল ইসলাম বাপ্পি (২০) ও একই বাড়ির আবদুল হাই এর ছেলে আবদুর রহিম সজিব (২২)।

আরও পড়ুন

ফেনী নারী শিশু আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাহাব উদ্দিন বলেন, মামলার সাক্ষ্যগ্রহণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে সোমবার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি তৈয়ব উল্লাহ, শহীদুল ইসলাম বাপ্পি ও আবদুর রহিম সজিবকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আসামি সবুজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা