ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ১০:১৬ দুপুর

দুই বছর পর পর ক্লাব বিশ্বকাপ চায় রিয়াল

দুই বছর পর পর ক্লাব বিশ্বকাপ চায় রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজন করে প্রথম আসরেই সাফল্য পেয়েছে ফিফা। তবে অর্থ আয়ের সম্ভাবনার কারণে ইউরোপের বড় ক্লাবগুলো চাচ্ছিলো চার নয় দুই বছর পর পর যেন মাঠে গড়ায় ক্লাব বিশ্বকাপ। এবার ফিফাও সেই সম্ভাবনা খতিয়ে দেখছে। এমন তথ্য জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।

সংবাদমাধ্যমটি জানায়, ফিফা ২০২৯ সাল থেকে প্রতি দুই বছর পর পর ক্লাব বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে। আগামী ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ এরই মধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও নাপোলির মতো শীর্ষ ইউরোপীয় ক্লাবগুলো চাপ দিচ্ছে যাতে টুর্নামেন্টটি দুই বছর ব্যবধানে আয়োজন করা হয়। যেসব ক্লাব প্রথম আসরে অংশ নিতে পারেনি, তারাও অতিরিক্ত আয়ের আশায় এমনটা চাচ্ছে। এ বছর ক্লাব বিশ্বকাপ জিতে চেলসি প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ড উপার্জন করে।

আরও পড়ুন

ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার ২০৩০ সাল পর্যন্ত স্থির থাকায় আপাতত পরিবর্তন সম্ভব নয়। তবে ২০৩০ পরবর্তী সময়সূচি নিয়ে আলোচনার জায়গা আছে। খেলোয়াড়দের অতিরিক্ত চাপ কমাতে জুন মাসের আন্তর্জাতিক বিরতি বাতিলের প্রস্তাবও এসেছে। তবে এতে আপত্তি জানিয়েছে উয়েফা। কারণ, সে সময়েই আয়োজিত হয় তাদের ন্যাশন্স লিগ ফাইনাল। ক্লাব বিশ্বকাপের আগামী আসরগুলোর জন্য বিডিং প্রক্রিয়া চালু করবে ফিফা। এ বছর যুক্তরাষ্ট্রকে কোনো টেন্ডার আহ্বান ছাড়াই আয়োজক করা হয়েছিল। তবে কাতার, স্পেন ও মরক্কো ২০২৯ সংস্করণ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। প্রিমিয়ার লিগ সমর্থিত ওয়ার্ল্ড লিগস গ্রুপ অভিযোগ তুলেছে যে, ফিফা লিগ ও খেলোয়াড়দের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সময়সূচি নির্ধারণ করার চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা