ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ০৯:১২ সকাল

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে চার মিলিয়ন ইউরো দিবে ইইউ

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে চার মিলিয়ন ইউরো দিবে ইইউ, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

 আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। নির্বাচন পর্যবেক্ষণে ইইউয়ের জন্য অগ্রাধিকার থাকবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে এবং আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি বলেও জানান তিনি।

আরও পড়ুন

এর আগে বেলা ১১টায় ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ