ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ০৮:৫৮ সকাল

ছেলের জন্ম দিলেন নিউইয়র্কে গুলিতে নিহত দিদারুলের স্ত্রী

ছেলের জন্ম দিলেন নিউইয়র্কে গুলিতে নিহত দিদারুলের স্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ছেলে সন্তানের জন্ম দিয়েছেন নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্ত্রী। রোববার (১৭ আগস্ট) নিউইয়র্কের একটি হাসপাতালে তাদের ঘরে তৃতীয় সন্তান জন্ম হয়। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানা গেছে। 

গত ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় নিহত হওয়ার ২২ দিন পর দিদারুলের তৃতীয় সন্তান পৃথিবীর আলো দেখল। এদিকে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস দিদারুলের পরিবারের সাথে রোববার রাতে হসপিটালে সাক্ষাৎ করেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন করণ জানিয়েছেন মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার। তিনি বলেন, এনওয়াইপিডির প্রয়াত ডিটেকটিভ দিদারুলের স্ত্রীর ও তাদের পরিবারের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হচ্ছে এবং আগামীতেও সিটি কর্তৃপক্ষ সবসময় তাদের পাশে থাকবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা মৌলভীবাজারের দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন। ২৮ জুলাই নিউইয়র্ক সিটির ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতলভবনে বন্দুকধারীর হামলায় চারজনের সঙ্গে দিদারুল ইসলাম নিহত হন। পরবর্তীতে ৩১ জুলাই তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে নিউ জার্সিতে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬