ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ০৮:৩৮ সকাল

ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জামায়াত-শিবিরপন্থী প্রার্থী বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক লিখিত বিবৃতিতে বলা হয়, সালিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিপীড়ক জুলিয়াস সিজার এবং ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের প্রার্থীতা বাতিল করতে হবে।

ছাত্র ইউনিয়নের বিবৃতিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিরোধী, সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির হাত থেকে ডাকসু নির্বাচনকে সুরক্ষিত রাখতে হলে শিবিরপন্থীদের মনোনয়ন বাতিল অপরিহার্য। বিবৃতিতে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরপন্থীদের প্রার্থীতা বৈধ করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে।

সংগঠনটির দাবি, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তির প্রার্থীরা কোনোভাবেই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে না। শিবিরকে বৈধতা দেওয়া মানে গণতান্ত্রিক সংস্কৃতি ও মুক্ত চিন্তার চর্চায় আঘাত হানা।”

আরও পড়ুন

এছাড়া, ডাকসু নির্বাচনে স্বচ্ছ পরিবেশ নিশ্চিতে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের বৈধতা দেওয়ার জন্য গঠিত নির্বাচন কমিশনকেও দায়ী করে তাদের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন নেতারা স্পষ্ট করে জানান, “শিবিরকে বৈধতা দেওয়ার মাধ্যমে যে সংকট তৈরি হচ্ছে তার দায়ভার প্রশাসন এড়াতে পারে না। মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে দেওয়া যাবে না।”
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ