ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ০৭:২৬ সকাল

ভারতে আটক ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ভারতে আটক ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া ৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৮ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, কয়েক বছর আগে বিভিন্ন সময়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার একাধিক ব্যক্তি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের পানিপথসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করেছিলেন। সম্প্রতি তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ তাদের ছবি ও নাম-ঠিকানা সংগ্রহ করে বিজিবি’র কাছে পাঠায়। বিজিবি সরেজমিন তদন্ত শেষে ৯ জনের পরিচয় নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হরিপুর সীমান্তে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে শারীরিক পরীক্ষা করায়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, ‘সরেজমিন তদন্তে তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছে বিজিবি। পরবর্তীতে গতকাল সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত এনে আমাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের ইতিমধ্যেই আমরা ঠাকুরগাঁও আদালতে পাঠিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল