ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৫, ১০:৩৪ দুপুর

কুষ্টিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হাসিমপুর গ্রামের চর এলাকায় তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার এলঙ্গীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় ভ্যান চালাতো। 

আরও পড়ুন

স্থানীয় জানা গেছে, দুর্বৃত্তরা হৃদয়ের গলা কেটে চর এলাকায় ফেলে রেখে যায়। সোমবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ভ্যানচালক হৃদয়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য কাজ করছে পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ