ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৫ ১২:২৫ পিএম

ড্রাগন বাগান থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ড্রাগন বাগান থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় একটি ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ওই বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবছার। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। রাতভর চেষ্টা করেও মোবাইলে যোগাযোগ করতে না পারায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। রোববার সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে তার গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থল থেকে নিহতের অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

আরও পড়ুন

স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীদের কবলে পড়েই এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন তারকার ম্যাজিকে এক রাতেই জমে উঠল বিশ্বকাপ!

বিক্রি হয়ে যাচ্ছে পিৎজা হাট

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ

কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা?

ডিম টাটকা না কয়েক দিনের পুরোনো সহজে বুঝবেন যেভাবে

৭ গোলের বিশাল জয়ের পর জার্মানিকে তাড়া করছে নতুন এক ভয়!