ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৫, ০৮:৩৯ সকাল

চাঁপাইনবাবগঞ্জে নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৌকায় খেলতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বড় বিলে এই ঘটনা ঘটে। মৃত শিশু রাধানগর ইউনিয়নের এজাবুল হকের মেয়ে মোসা. মায়া আক্তার (৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেগপুর গ্রামের বড়বিলে বেঁধে রাখা নৌকার ওপর খেলতে খেলতে পা ফসকে বড়বিলের পানির মধ্যে পড়ে যায় মায়া আক্তার। সাঁতার না জানার কারণে পানিতে পড়ে উপরে উঠতে না পেরে ডুবে মারা যায় সে। পরবর্তীতে জিন্নাত নামে স্থানীয় এক ব্যক্তি পানিতে নেমে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা