ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ সকাল

গাজীপুরে তিনটি ঝুট গুদাম পুড়লো আগুনে

গাজীপুরে তিনটি ঝুট গুদাম পুড়লো আগুনে, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে তিনটি গুদামসহ গুদামের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের আব্দুল আজিজ এবং মিজানের গুদামে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টিসহ পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ততক্ষণে আগুনে তিনটি ঝুট গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। ঝুট গুদামের ভেতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকসসহ দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬