ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৫, ০৩:২৩ দুপুর

বগুড়ায় কাঁচির আঘাতে অন্ত;সত্বা গৃহবধূ গুরুতর আহত স্বামী গ্রেফতার

বগুড়ায় কাঁচির আঘাতে অন্ত;সত্বা গৃহবধূ গুরুতর আহত স্বামী গ্রেফতার, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্বামীর কাঁচির আঘাতে ৮ মাসের অন্ত:সত্বা গৃহবধূ আনিকা রেশমি গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী সাঞ্জিদ ইসলাম সিফাতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। সে শহরের বৃন্দাবন পূর্বপাড়ার মৃত নুর হাসানের ছেলে।

ওই গৃহবধূর পরিবার জানায়, বৃন্দাবন পূর্বপাড়ার মৃত নুর হাসানের ছেলে মো: সাঞ্জিদ ইসলাম সিফাতের সাথে একই এলাকার জুয়েল শেখের মেয়ে রেশমি খাতুনের বিয়ে হয়। কিন্ত বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করে তার স্বামী। এই ধারাবাহিকতায় নির্যাতন অব্যাহত ছিল। গত শুক্রবার বেলা ১১ টার দিকে আনিকা রেশমির মা তাকে দেখার জন্য তার শশুর বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান তার মেয়ে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় শয়ন ঘরে পড়ে আছে। এরপর সেখান থেকে পরিবারের লোকজন রেশমিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। তারা দেখতে পান রেশমির সারা শরীর ক্ষত বিক্ষত। কাঁচি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।  পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ গত শুক্রবার বিকেলে সাঞ্জিদ ইসলাম সিফাতকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার ওসি হাসান বাসির বলেন, যৌতুকের দাবিতে ওই গৃহবধূর স্বামী তাকে কাঁচি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী  সিফাতকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ