ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৫, ০১:৩০ দুপুর

আসন দিয়ে আমাদের কেনা যাবে না: হাসনাত

ছবি: দৈনিক করতোয়া,আসন দিয়ে আমাদের কেনা যাবে না: হাসনাত

সংসদীয় আসনের ভাগ দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেনা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।


হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন, যেসব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেগুলো সঙ্গে নিয়ে আবারও সরকার গঠন করা হলে কঠিন গণপ্রতিরোধের মুখে পড়তে হবে।

আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধান দিয়ে সব অপরাধের বৈধতা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে অভ্যুত্থানের পর আমরা মিলিটারি, প্রশাসন ও মিডিয়ার সংস্কার করতে পারিনি।’
 
এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সমন্বয়ক বলেন, ‘এনসিপিকে শত্রুজ্ঞান করে লাভ নেই। কেউ যদি আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারে, রাজনীতি থেকে ইস্তফা দেব।’

আরও পড়ুন

নির্বাচনের সময়সূচি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের টাইমলাইন নিয়ে কিছু আসে-যায় না। নভেম্বর-ডিসেম্বর হলেও আপত্তি নেই। তবে ‘রুলস অব দ্য গেম’ বাতিল করে নির্বাচন করতে হবে। গণপরিষদ নির্বাচন করতে হবে।’

জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়ে প্রশ্ন করা হলে হাসনাত বলেন, ‘আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না। মিডিয়ায় চরিত্র হননের চেষ্টা করেও কিছু করতে পারেনি। আগের মতো পুলিশ বা প্রশাসন নয়, নির্বাচনের মূল ভূমিকা পালন করবে জনগণ।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা