ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫, ০৯:৫১ সকাল

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল

ঢাবি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে ঢাবির বিভিন্ন অনুষদ ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি