ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫, ০৯:৩৪ সকাল

ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি

ডিএমপির সব থানায় চালু হলো অনলাইন জিডি

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)।

গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্টফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি।

আজ শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলি রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুন

তিনি জানান, থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাবেন। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকে।

অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে। অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা