ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫, ০৪:৫৭ দুপুর

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীকে শুল্ক নিয়ে আলোচনা করার জন্য ফোন করেছিলেন। সেসময় শুল্কের বিষয়টি ছাড়াও ট্রাম্প ওই মন্ত্রীর কাছে নোবেল শান্তি পুরস্কার চেয়েছিলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নরওয়ের ব্যবসায়িক দৈনিক ড্যাগেনস নায়েরিংস্লিভ এ কথা জানিয়েছে।

পাকিস্তান, কম্বোডিয়া, আর্মেনিয়াসহ কয়েকটি দেশের শীর্ষ নেতারা 'শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতার' জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেছেন। ট্রাম্পও বলেছেন, তিনি নরওয়ে-প্রদত্ত এই পুরস্কারের যোগ্য। আগেও হোয়াইট হাউজের চার প্রেসিডেন্ট এটি পেয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ড্যাগেনস নায়েরিংস্লিভ সংবাদপত্রকে বলেছেন, 'অপ্রত্যাশিতভাবে, যখন অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ অসলোতে রাস্তায় হাঁটছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প ফোন করেন। তিনি নোবেল পুরষ্কার চেয়েছিলেন এবং শুল্ক নিয়ে আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করেন।'

রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় ও নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। প্রধানমন্ত্রী জোনাস স্টোয়ের নরওয়ের সংবাদপত্রকে জানিয়েছেন, তার সঙ্গে ট্রাম্পের ফোনালাপের আগে বাণিজ্য শুল্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রীর সঙ্গে ওই ফোনালাপটি হয়েছিল।

আরও পড়ুন

প্রতি বছর শত শত প্রার্থীর নামে সুপারিশ আসার পর নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীদের নির্বাচিত করেন। নরওয়ের সংসদ এই কমিটির পাঁচ সদস্য নিযুক্ত করে। 

৩১ জুলাই হোয়াইট হাউস নরওয়ে থেকে আমদানির ওপর ১৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেছেন, নরওয়ে এবং যুক্তরাষ্ট্র এখনো শুল্ক নিয়ে আলোচনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা