ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫, ০১:৩৭ দুপুর

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেল জাহাজ

মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেল জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে সদর উপজেলার দোকানঘর এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

চাঁদতারা-৮ জাহাজের মাস্টার মামুন শেখ বলেন, বুধবার এমভি চাঁদতারা-৮ নামের লাইটার জাহাজটি মুন্সিগঞ্জের মুক্তারপুর শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে। রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় নোঙর করে রাখে। ভোরে যশোরের উদ্দেশ্যে রওয়ানা করলে মেঘনার তীব্র স্রোতে পাশে নোঙর করে রাখা অপর একটি এমভি জামান জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।  

আরও পড়ুন

স্থানীয়রা জানান, ভোরে জাহাজটি ডুবে যাওয়ার সময় নাবিকসহ ৮জনকে উদ্ধার করা হয়। জাহাজে থাকা সিঁড়ি ও রশি উদ্ধার করে রাখা হয়েছে।

চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল হোসেন জানান, জাহাজটি মূলত স্রোতের কারণে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পথ খুঁজে দেওয়ার পাশাপাশি এবার প্রশ্নের উত্তরও দেবে গুগল ম্যাপ

সরাসরি সংসদ অধিবেশন দেখতে পারবেন শিক্ষার্থীরা, মানতে হবে যেসব শর্ত

বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

গরমে ফ্রিজ ছাড়াই পানি ঠান্ডা রাখার উপায়

চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ভূত বাংলা’