ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:৩৮ সকাল

ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম

ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম, ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই বিপ্লবের সম্মুখ সারির সমন্বয়ক নাহিদ ইসলাম।

সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সে পুনঃভর্তির মাধ্যমে ডাকসু নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করেছেন।বিভাগীয় সূত্র জানায়, গত রোববার তিনি ভর্তির সার্বিক কাজ সম্পন্ন করেছেন। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘নাহিদ ইসলাম মাস্টার্সে পুনঃভর্তির জন্য আবেদন করেছেন। তিনি আগে মাস্টার্স শেষ করেননি।’উল্লেখ্য, নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই বিপ্লব নিয়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এবার ডাকসু নির্বাচনে ভোটার হিসেবে তার অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের মাঝে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান