ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:৩১ সকাল

টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার,ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে, গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।প্রসঙ্গত, প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া ‘টিকটক’ ও ‘লাইকি’র সুবাদে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সেখান থেকেই তার পরিচিতি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬