ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৫, ০৩:২২ দুপুর

শ্বশুরবাড়ি থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্বশুরবাড়ি থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঝুমা গাইন (২৫) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৩ আগস্ট) শিবপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে এই লাশ উদ্ধার হয়।

ঝুমা গাইন সিংগাপুর প্রবাসী সুব্রত মন্ডলের স্ত্রী ও টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স (বাংলা) শেষ বর্ষের ছাত্রী। এটা হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।

ঝুমা গাইনের বাবা দিলীপ গাইন দীনবন্ধু ও ভাই দীপংকর গাইন অভিযোগ করেন, ঝুমার ভাসুর, জা ও শাশুড়ি বিভিন্ন সময় তার ওপর নির্যাতন চালাতেন। এটা নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। পুলিশ মৃত্যুর রহস্য বের করবে বলে আমাদের দাবি।

আরও পড়ুন

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা