ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৫, ১০:৪৮ দুপুর

চার দিনের রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক

ছবি : সংগৃহীত,চার দিনের রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুনানি শেষে আদালত আনিসুল হককে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 
এর আগে সিআইডি পুলিশ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে।
 

আরও পড়ুন

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ভার্চুয়াল শুনানিতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে।
 
তিনি জানান, আনিসুল হকের রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী