ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৫, ০৮:৩৭ সকাল

নাটোরে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

নাটোরে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু, ছবি: প্রতিকী।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সাব্বির হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের সাত্তার আলীর ছেলে। সে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নওপাড়া কেন্দ্রের শিক্ষার্থী ছিল। 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাবা-মার মাঝে একই বিছানায় ঘুমিয়ে ছিল সাব্বির। হঠাৎ বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিলে শিশুটি চিৎকার করে ওঠে। কান্নার শব্দে বাবা জেগে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেখতে পান জানালা দিয়ে সাপটি বেরিয়ে যাচ্ছে। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়।  ফাগুয়াড়দিয়াড় ইউপি স্থানীয় ইউপি সদস্য আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক