ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৫, ০২:১০ দুপুর

নানা আয়োজনে বগুড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

নানা আয়োজনে বগুড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে জুলাই গণঅভ্যুথানের বীর শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষ রোপণ করা হয়।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কাবাডি (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পদ্মা জোনের ৮টি জেলার মধ্যে চ্যাম্পিয়ান হওয়ায় বগুড়া জেলার নারী ও পুরুষ দলকে সংবর্ধনা প্রদান করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের আওতায় ১২টি উপজেলায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৮৯ জন পুরুষ ও ৮৯ জন নারী মোট ১৭৮ জন প্রশিক্ষিত যুব/যুব নারীর মাঝে দুই কোটি চৌদ্দ লক্ষ ষাট হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন

একটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীর মাঝে সম্মাননা স্মারক প্রদান প্রদান করা হয়। এছাড়াও ০৫-১২ আগস্ট দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এডিস মশা নির্মূলে যুবদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। যুবদের ক্রীড়া প্রতিযোগিতা মাদক বিরোধী ও শান্তি শৃংখলা উন্নয়নে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মো: তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো: জেদান আল মুসা, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার যুগ্ম পরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামানিক, কৃষিবিদ মো: মেহেদী হাসান পাঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি