ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৫, ১২:৪৫ দুপুর

আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক

ছবি : সংগৃহীত,আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।


আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় মতিউর রহমানকে এদিন আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জামিন আবেদন করেন। শুনানিতে মতিউর নিজেও বক্তব্য দেয়ার অনুমতি চান।

আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি ও আমার স্ত্রী দুজনই কারাগারে। মা প্যারালাইসিসে ভুগছেন, তাকে দেখার কেউ নেই।’ এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

মতিউর আদালতে আরও বলেন, ‘জামিন পেলে নথিপত্র উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।’
 
আদালত বলেন, ‘মামলাটি তদন্তাধীন, তাই এখনই দোষী বা নির্দোষ বলা যাবে না। তাই আপনাকে আরও ধৈর্য ধারণ করতে হবে।’ পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আরও পড়ুন

গত বছরের ২ জুলাই দুদক মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায়। পরে ২৯ আগস্ট তিনি স্ত্রী-সন্তানসহ পাঁচজনের সম্পদ বিবরণী জমা দেন। চলতি বছরের ৬ জানুয়ারি মামলার পর ১৪ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনে আলোচনায় আসেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছাগলকাণ্ড’ নামে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাম্প্রতিক সময়

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক