ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৫, ০৫:২৭ বিকাল

পাবনার চাটমোহরে নিজের পেটে হাসুয়া চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা

পাবনার চাটমোহরে নিজের পেটে হাসুয়া চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে নিজের পেটে ধারালো হাসুয়া চালিয়ে আত্মহত্যা করেছে এক বৃদ্ধা নারী। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১১ আগস্ট) বেলা আড়াই টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে। নিহত নারী হলেন ওই গ্রামের মৃত আমিনুদ্দিনের মেয়ে রফেজা বেগম (৬৫)।

তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানান। খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার ও থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের ভাই আল্লেক আলী জানান, সবার অজান্তে তার বোন রফেজা নিজের পেটে ধারালো হাসুয়া চালিয়ে আত্মহত্যা করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন

ইতোপূর্বেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি