ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৫, ০৪:৩১ দুপুর

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বার্মিজ চাকুসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও কলেজ শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার ১০ গভীররাতে স্টেডিয়াম ফাঁড়ির পুলিশের একটি টিম স্টেশন রোডে পুরান বগুড়া ওয়াবদা এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম (৩৬) বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের জিরাই-পশ্চিমপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃত আমিনুল জানান, ২০১৬ সালে বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। আজ সোমবার (১১ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিবাজরা দলে ও সরকারে ঠাঁই পাবে না : তথ্য প্রতিমন্ত্রী

দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ

সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই মিলবে তেল

৪০ ইঞ্জিনিয়ার নেবে আরএফএল গ্রুপ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

চিনাবাদাম দীর্ঘদিন ভালো রাখার ঘরোয়া টিপস

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি