ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৫, ০২:১৮ দুপুর

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আহতদের উদ্ধার করে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত কারও অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি