ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৫, ০৭:২৪ সকাল

আরপিও সংস্কারের সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি

আরপিও সংস্কারের সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি, ছবি: সংগৃহীত।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (১১ আগস্ট) নির্বাচন ভবনে সকাল ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এর আগে, বৃহস্পতিবার ৯ম কমিশন সভায় দিনভর আলোচনায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও, আরপিও সংশোধন চূড়ান্ত হয়নি।

নির্বাচনে না ভোট ফিরিয়ে আনা, সংসদ-সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক পাশ’, একজন প্রার্থী সর্বোচ্চ দু’টির বেশি আসনে প্রার্থী না হওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, খসড়ায় এমন প্রস্তাব করেছে ইসি।
 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়