ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫, ০৭:২০ সকাল

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ ৪৮ পরীক্ষার্থী

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ ৪৮ পরীক্ষার্থী, ছবি: সংগৃহীত।

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে-এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল ৬১ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৩২৩ জনের। জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন। অন্য ফলাফল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ফেল থেকে পাস করেছে ৪৮ জন। ফেল থেকে ফেল করেছে ১৬ জন পরীক্ষার্থী। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে-এবছর এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ফেল থেকে পাস করেছে ৪৮ জন পরীক্ষার্থী। এবছর ফেল থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি। বিস্তারিত শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান