ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫, ০৬:৫৭ সকাল

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এসময় ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও সচেতন মানুষ।

আরও পড়ুন

এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫