ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫, ০৪:৪৫ সকাল

গাজায় আরও ৪৭ প্রাণহানি

গাজায় আরও ৪৭ প্রাণহানি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, চলছে নির্বিচারে মানুষ হত্যা। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৪৭ ফিলিস্তিনির। আবারও ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে গুলি। এতে নিহত হয়েছে ৪০ জন।

জানা গেছে, শনিবার খাদ্য সহায়তার আশায় নেতজারিম করিডোরে ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কর্মসূচির কেন্দ্রের সামনে জড়ো হয় কয়েকশ’ মানুষ। প্রতিদিনের মতোই বিশৃঙ্খল পরিস্থিতি ছিল সেখানে।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে এলোপাতাড়ি গুলি চালানো হয় অভুক্ত মানুষগুলোর ওপর। হতাহতের শিকার হয় অনেকে। আরও কয়েকটি জনবহুল এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন

এদিকে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ১১ ফিলিস্তিনির। ২২ মাসে খাদ্যাভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। এদের মধ্যে ৯৮জন শিশু।

উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৬১ হাজার ছাড়িয়েছে। আহত দেড় লাখের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল