ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ আগস্ট, ২০২৫, ০৪:৪৩ সকাল

আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি

আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি, ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ১২ দিনের মধ্যে তা সংশোধন করা যাবে।

জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এই ভোটারদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় পাওয়া যাবে। উপজেলা কর্মকর্তারা তালিকাটি নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন। তাছাড়া, সংশোধনের জন্য দাখিল করা আবেদন আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, বর্তমানে দেশে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি