ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৫, ০৩:৫৭ দুপুর

মেহজাবীনের নাম নিয়ে বিভ্রাট, জানলে চমকে উঠবেন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্ক ঃ বিনোদন জগতের ছোট ও বড় দুই পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় এ অভিনেত্রী। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়। পরিবারেও তাকে ‘মেহজাবীন’ বলে ডাকা হয় না?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডেকে থাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না। মেহজাবীন বলেন, শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে, যেটি সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী। অভিনেত্রী বলেন, আমার পরিবার ও আত্মীয়স্বজন আমাকে মেহজাবীন বলে ডাকে না। বরং তারা আমাকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুরা ডাকেন ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মেহু’ নামে। তিনি অবশ্য ভক্তদের দেওয়া নাম খুব পছন্দ করেছেন এবং ভালোবাসেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা