ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৫, ০২:১৬ দুপুর

র‌্যাবের অভিযানে রংপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাবের অভিযানে রংপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাব-১৩’র অভিযানে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকা থেকে ৫২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ২ জন  মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর মাহিগঞ্জ থানার ৩০নং ওয়ার্ডস্থ সাতমাথায় মেসার্স এনএম এন্টার প্রাইজের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় হলুদ সাদা মিশ্রিত রঙয়ের শ্যামলী এন আর ট্রাভেলসের কেবিন থেকে ৫২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ বাসটি জব্দ করা হয়। একই সাথে ২ জন মাদক বকারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের হিঙ্গনরায় (বৈশ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মাসুম ওরফে মাসুদ (২৪) ও নাগেশ্বরীর দেবীপুর (পন্ডিতপাড়া) গ্রামের মুকুল সাহার ছেলে ড্রাইভার শুভ কুমার সাহা (৩৫)।

আরও পড়ুন

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান