ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৫, ১০:৫৮ দুপুর

ইনবক্সে অশ্লীল মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

ইনবক্সে অশ্লীল মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর শোবিজে পা রাখেন। শুরুর দিকে অভিনয়ে সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। এখন পর্দায় তেমন দেখা যায় না অভিনেত্রীকে।

তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ভালোলাগা মন্দলাগা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী তার ইনবক্সে আসা এক ব্যক্তির মেসেজ শেয়ার করেন। যেখানে অশ্লীলভাবে তার শরীর নিয়ে কটুক্তি করা হয় তাকে। সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন প্রসূন আজাদ। সঙ্গে লিখেছেন, ‘আপনার মা-বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই বিশ্বাস করেন। একই জিনিস। খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায় একই চামড়া পাছায় থাকে। ট্রাস্ট মি।’

আরও পড়ুন

সম্প্রতিক বাবার নিখোঁজের বিষয়ে বেশ আলোচনায় উঠে আসেন প্রসূন আজাদ। বাবাকে খুঁজে পাচ্ছিলেন না জানিয়ে বাবার সন্ধান পেতে সামাজিক মাধ্যমে ভক্তদের কাছে সাহায্যও চেয়েছিলেন তিনি। এ নিয়ে পুলিশেও অভিযোগ জানানো হয়; প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় একটি ডায়েরিও করেন। এর ঘণ্টা কয়েক পরেই বাসায় ফেরেন অভিনেত্রীর বাবা আজাদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি