ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৫, ১০:৩১ দুপুর

খুলনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের অপরাধে ব্যবসায়ী আটক

খুলনায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের অপরাধে ব্যবসায়ী আটক

খুলনায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার রিফিলের অপরাধে রেজাউল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটকে করেছে পুলিশ।

আজ শনিবার (৯ আগস্ট) খুলনা হাইওয়ে রোডের মেসার্স সুরাইয়া অটো ফিলিং স্টেশন থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ফিলিং স্টেশনের মালিক।

হরিনটানা থানার এসআই মো. মোনায়েম মোল্যা বলেন, ‘অভিযান চালিয়ে মেসার্স সুরাইয়া অটো ফিলিং স্টেশনে অবৈধভাবে ফিলিংয়ের সরঞ্জামসহ অভিযুক্তকে আটক করা হয়। এ সময় গ্যাসের সিলিন্ডারের মুখের ক্যাপও উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মেঘনা-ফ্রেশ এলপিজি কোম্পানির খুলনা ডিভিশনের ব্যবস্থাপক মো. আল আমিন খান বলেন, এ ধরনের অবৈধভাবে ফিলিংয়ের কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। কোম্পানির লোকসান হচ্ছে। এছাড়াও জনসাধারণের নিরাপত্তাও হুমকির মুখে। এ সব অবৈধ রিফিলের সিলিন্ডার ব্যবহারের কারণে অনেক সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, ‘৬৮টি সিলিন্ডার, পিকআপ এবং অবৈধ ফিলিং কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। ফিলিং স্টেশনের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি