ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৫, ১০:২২ দুপুর

বার্সা’র অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন

বার্সা’র অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ের শেষ দিকে পিঠের অস্ত্রোপচারের পর মার্ক আন্দ্রে টের স্টেগেনের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা যায় বার্সেলোনার ক্যাম্পে। সেখান থেকেই ক্লাবের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ফিটনেস নিয়ে বিরোধ নিরসনের একদিন পরই ক্লাবের অধিনায়কত্ব ফিরে পেলেন এই জার্মান গোলরক্ষক।

নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে নারাজ ছিলেন টের স্টেগেন। বার্সাও চাইছিল তার দীর্ঘ মেয়াদে বাইরে থাকার কারণ দেখিয়ে লা লিগার নিয়ম প্রয়োগ করে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে। লা লিগার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় অন্তত চার মাস মাঠের বাইরে থাকলে তাকে দীর্ঘমেয়াদী অনুপস্থিতি হিসেবে বিবেচনা করা হয়। তবে টের স্টেগেন এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তাকে মাঠের বাইরে থাকতে হবে কেবল তিন মাস। নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্যও লা লিগার কাছে দিচ্ছিলেন না তিনি। এরই প্রেক্ষিতে তার অধিনায়কত্ব কেড়ে নেয় বার্সা।

আরও পড়ুন

একদিন পর শুক্রবার রাতে বার্সা এক বিবৃতিতে জানায়, টের স্টেগেন প্রয়োজনীয় কাগজপত্রে সই করেছেন। তারা যোগ করে, ‘ডিসিপ্লিনারি ফাইল বন্ধ করা হয়েছে। খেলোয়াড় অবিলম্বে প্রথম দলের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা