ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৫, ০৯:১৯ সকাল

পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি : সালাহউদ্দিন

পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি : সালাহউদ্দিন, ছবি: সংগৃহীত।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না। তারা কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের (ফ্যাসিস্ট শক্তি) গোড়া আরেক জায়গায়। তারা মরিয়া প্রমাণ করিলো তাদের গোড়া কোন জায়গায়।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনা সভা করে সিএইচটিআরএফ। সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশী। আমাদের জাতীয়তা বাংলাদেশী, আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে সবাইকে যেন পরিচয় দেই এবং এটিকে যেন আমরা ধারণ করতে পারি। সেটাই হবে আমাদের মূল ভিত্তি, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য মূল শক্তি। 

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কথাগুলো আমরা বারবার বলি, বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জাতীয় ঐক্যকে শক্তি করে এগিয়ে যেতে হবে। কারণ পতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী