ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ০৭:৪১ বিকাল

সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেফতারের তথ্য জানায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি)। তারা হলেন, ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী, আল আমিন, স্বাধীন।

জিএমপির উপ-কমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অন্য আরেকজনকে গ্রেফতার করে র‌্যাব।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান।

আরও পড়ুন

গ্রেফতার চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে