ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ০২:৫৭ দুপুর

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার দুই

বগুড়ার শেরপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার দুই। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পৃথক পৃথক অভিযানে মাদক ও বিস্ফোরক আইনের মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পৌর আওয়ামী যুবলীগের ৩নং ওয়ার্ড সভাপতি আবু রায়হান জন (৩৯) ও আওয়ামী লীগ কর্মী রাকিবুল ওরফে রকিবুল আমিন লাবু (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাতে পৌরশহরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবু রায়হান জনকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়েরকৃত আরেকটি মামলার সাথেও জড়িত ছিলো বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে হামলা ভাংচুর হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুল আমিন লাবুকে বৃহষ্পতিবার দিবাগত রাতে মহিপুর স্কুল মাঠ এলাকা থেকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।

আরও পড়ুন

সে উপজেলা মডেল স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন বলে জানা গেছে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা