ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ১২:৩০ দুপুর

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

সিলেট মহানগরে কোতোয়ালি মডেল থানার কয়েক শ গজ দূরে কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম নাঈম আহম্মদ রজব (১৯)। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের মনাফ মিয়ার ছেলে। নগরের শামীমাবাদ এলাকার ১ নম্বর গলিতে তিনি বসবাস করেন।

আরও পড়ুন

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, ছিনতাইকারী ছুরি মেরে প্রকাশ্যে সবার সামনে দিয়ে পালিয়ে যান। তাঁর হাতে ধারালো অস্ত্র ছিল। কেউ যদি তাঁকে আটকানোর চেষ্টা করেন, তাহলে তাঁকেও ছুরি মারার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ