ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ১২:০৩ দুপুর

বিসিবি থেকে বিদায়ঘণ্টা বাজছে গামিনির

প্রধান কিউরেটরের দায়িত্বে থাকা শ্রীলঙ্কান গামিনি ডি সিলভা

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্বে থাকা শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ নিয়ে ধারাবাহিক সমালোচনার মুখেই তার বিদায়ের সিদ্ধান্ত এসেছে।

 

তার বদলি হিসেবে বিসিবি ফিরিয়ে আনতে চাইছে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। নতুন মুখ নন তিনি—২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার বিসিবিতে যোগ দিয়েছিলেন। তবে মাত্র এক বছর না যেতেই, ২০২৪ সালের জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর হতে বাংলাদেশ ছাড়েন।

আরও পড়ুন

বর্তমানে হেমিং পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, তাকে ফেরানোর বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বিসিবি চাইছে, চুক্তিগত বিষয়গুলো সমন্বয় করে যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় আনা যায়।

এদিকে গামিনির সঙ্গে চুক্তি নবায়ন করা হলেও, পিচ ও অবকাঠামো সংক্রান্ত পরিকল্পনা নিয়ে বোর্ডের ভেতরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। নিয়ম অনুযায়ী, বিসিবি তাকে তিন মাসের নোটিশ দেবে। নোটিশের মেয়াদ শেষ হলে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল