ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৫, ১১:৩৮ দুপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের। প্রতীকী ছবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মনজিল হক (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বুধবার সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজিল হক ওই গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনজিল হকের সঙ্গে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আবু বক্করের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিরোধপূর্ণ জমির এক পাশে সম্প্রতি মনজিল হক মাটি ভরাট করেন। গত বুধবার সকালে আবু বক্করের লোকজন সেই মাটি সরাতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের হামলায় মনজিল হক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং পরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি