ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৫, ০৪:২৪ দুপুর

বগুড়ায় ডাবলু-আমিনুল সহ তিনজন শোন এ্যারেস্ট 

বগুড়ায় ডাবলু-আমিনুল সহ তিনজন শোন এ্যারেস্ট 

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই বগুড়া শহরের নবাববাড়ী সড়কে বিএনপি, ছাত্রদল ও কৃষকদলের অফিসের সামনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় করাবন্দি তিন আসামিকে পুনঃগ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। এই আসামিরা হলেন- (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা ও বগুড়া বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং ফিরোজ কামাল ফারুক। এই তিনজনকে পুনঃগ্রেফতার (শোন এ্যারেস্ট) দেখিয়ে হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব হোসেন ওই আসামিদেরকে পুনঃগ্রেফতারের আবেদন করলে বৃহস্পতিবার (৭ আগস্ট) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মো. মেহেদী হাসান এই আদেশ দেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক