ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৫, ১০:৪৪ দুপুর

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে নারী ফুটবল দল

ফিফা র‌্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে নারী ফুটবল দল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্ককিংয়ে রেকর্ড ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বর স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত জুনের সবশেষ হালনাগাদে ১২৮তম স্থানে ছিল বাংলাদেশ।

এবারের র‌্যাংকিং হালনাগাদে বাংলাদেশই সবচেয়ে বেশি এগিয়েছে। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। গত জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় বাংলাদেশের মেয়েরা। এতে প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‌্যাঙ্ককিংয়ে এমন উন্নতি হয়েছে।

এদিকে এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে নারী ইউরোর বর্তমান রানার্সআপ স্পেন। এছাড়া, শীর্ষস্থান হারিয়ে যুক্তরাষ্ট্র র‌্যাংকিংয়ের দুই নম্বরে নেমেছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা