ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৫, ০৪:২৫ দুপুর

রংপুরের কাউনিয়ার হারাগাছে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের কাউনিয়ার হারাগাছে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু। প্রতীকী ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সড়কে অটোরিকশার ধাক্কায় শিশু আরয়া বিনতে মাধুর্য্য (৮) মারা গেছে। আজ বুধবার (৬ আগস্ট) উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া পাঠোয়ারীটারী এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরয়া বিনতে মাধুর্য্য হারাগাছ পৌরসভার বানুপাড়া পাঠোয়ারীটারী গ্রামের আনিছুর রহমানের মেয়ে এবং বানুপাড়া পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই মাহাবুর রহমান জানায়, দুপুুরে দ্বিতীয় শ্রেণির ক্লাস শেষে ছুটির পর ওই শিশু শিক্ষার্থী স্কুল থেকে বের হয়। বাড়িতে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়ালে অজ্ঞাত ব্যাটারীচালিত অটোরিকশা তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই শিশু শিক্ষার্থী মাথায় আঘাত পেয়ে সড়কের ওপরে লুটিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমেনুল ইসলাম সোহেল বলেন, এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল