ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৫, ১২:১৭ দুপুর

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত,সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।

বুধবার (৬ আগস্ট) সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সাক্ষাতকালে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সৌদি রাষ্ট্রদূত দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুন

সেনাপ্রধান সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক