ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৫, ০৭:২৮ সকাল

বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য নিচ্ছে ইসি

বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য নিচ্ছে ইসি, ছবি: সংগৃহীত।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সকল জেলা প্রশাসকদের কাছে বিগত তিন নির্বাচনে দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার ইসি’র উপসচিব মোহাম্মদ মনির হোসেন সইকৃত এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

চিঠিতে ইসি জানায়, ডিএমপি’র শেরেবাংলা নগর থানার মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়। তাই এসব কর্মকর্তার তথ্য পাঠানোর জন্য বলা হলো।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে পিবিআইয়ের চাওয়ার প্রেক্ষিতে ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি পাঠায় ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি