ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৫, ০১:৩৭ দুপুর

রংপুরের বদরগঞ্জে এক রাতে তিন দোকানে চোরের হানা

রংপুরের বদরগঞ্জে এক রাতে তিন দোকানে চোরের হানা। প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে এক রাতে তিন দোকানে সংঘবদ্ধ চোরের দল হানা দিয়েছে। তবে চোরেরা ওইসব দোকান থেকে তেমন কিছু না নিলেও দোকান তছনছ করেছে। গতকাল সোমবার রাতে পৌর শহরের পুরানো সোনালী ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। চোরেরা দোকানের ছাদ কেটে ভিতরে প্রবেশ করে ওইসব দোকানের মালামালসহ ক্যাশ বাক্স তছনছ করে।

দোকানগুলো হলো-স্মার্ট জোন, বদরগঞ্জ মোবাইল কর্নার ও আবির স্মার্ট গ্যালারি। তবে দোকানের স্বত্বাধিকারীসহ অন্যান্য দোকানীরা জানিয়েছেন, এসব দোকানে মালামাল থাকলেও রাতে কোন টাকা-পয়সা রাখা হয় না। তাদের মতে, চোরেরা হয়তো ক্যাশ বাক্সে টাকা-পয়সা না পেয়ে দোকান তছনছ করে চলে যায়।

আরও পড়ুন

এবিষয়ে জানতে বদরগঞ্জ থানায় ওসি একেএম আতিকুর রহমান বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬