হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো ভারতের ইতিবাচক সাড়া মেলেনি : তৌহিদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য ভারতের কাছে অনুরোধ করলেও এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (৪ আগস্ট) সাংবাদিকদের উপদেষ্টা বলেন, “এ বিষয়ে নতুন করে বলার মতো কিছু নেই। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। এখনও ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলাদেশ এখনও নয়াদিল্লির জবাবের অপেক্ষায় আছে।”
তৌহিদ হোসেন আরও বলেন, শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে। কেউ আসুক বা না আসুক, বিচার চলবে। আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজন মনে করলে এমন সহায়তা চাইতে পারে। তবে এখনই আমি এর প্রয়োজনীয়তা দেখছি না।
আরও পড়ুনতৌহিদ হোসেন জানান, গত বছর ডিসেম্বর মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে কূটনৈতিক বার্তা (নোট ভারবালে) পাঠানো হয়েছিল। এতে প্রয়োজনীয় কিছু দলিলপত্রও সংযুক্ত করা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। গত মাসেও পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেষ্টার বিষয়টি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1774471188.jpg)


_medium_1774464518.jpg)