ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৫, ০৫:৩৫ বিকাল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। তাই ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

আরও পড়ুন

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক